নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। খুনের চেষ্টা, ধর্ষণ, হুমকি, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগ। শনিবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত চত্বরে তীব্র বিক্ষোভ। বিজেপি কর্মী ও সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোঁড়েন বলে অভিযোগ।
Egg Pelting on TMC Leader Avijit Chatterjee at Naihati