Advertisement

Namkhana: শুভেন্দুর বাংলায় সেই TMCর দুর্নীতির কালচার চলছেই!রাত হলেই রেশনের চাল পাচারে ব্যস্ত ডিলাররা!

শুভেন্দুর বাংলায় কি তবে এখনও বদলায়নি দুর্নীতির সংস্কৃতি? রাজ্যে পালা বদল হয়েছে, তৃণমূলকে সরিয়ে এখন ক্ষমতায় বিজেপি। কিন্তু অভিযোগ, রাত নামলেই এখনও রেশন ব্যবস্থাকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও চাল পাচারের মতো ঘটনা সামনে আসছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ খাদ্যশস্য কোথায় যাচ্ছে, কার নির্দেশে রাতের অন্ধকারে তা সরানো হচ্ছে—এই প্রশ্নই আবার নতুন করে উঠে এসেছে। প্রশাসন বদলালেও যদি পুরনো দুর্নীতির ছায়া থেকেই যায়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি বদল এসেছে? এবার রাতের অন্ধকারে রেশন চাল পাচারের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হলেন দুই ব্যক্তি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনকেও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাতে হয়।

Namkhana Ration Scam Rice seized and protest

Advertisement