Advertisement

Suvendu Adhikari: 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করলে কী মিলবে? শিল্পের জোয়ার আনতে 'স্পেশাল' ঘোষণা CMর

রাজ্যে বড় শিল্প আনতে এবার কি বদলে যাচ্ছে দীর্ঘদিনের নিয়ম? বিনিয়োগকারীদের জন্য এমন এক ঘোষণা এল, যা শিল্পমহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করলেই আর স্থানীয় পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন বা জেলা পরিষদের অনুমতির প্রয়োজন হবে না। সব ধরনের প্রয়োজনীয় ছাড়পত্র মিলবে কেন্দ্রীয় সিঙ্গল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে। ডানকুনিতে লাক্স কোজির নতুন ইউনিটের শিলান্যাস মঞ্চ থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শিল্প নয়, একইসঙ্গে কর্মসংস্থান ও স্বনির্ভরতার রূপরেখাও তুলে ধরলেন তিনি।

New changes in long-standing rules for bringing large industries in West Bengal

Advertisement