রাজ্যজুড়ে এখন এক অদ্ভুত আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে গরম, অন্যদিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের তেজ খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘরের বাইরে বেরোলেই ঘাম ঝরছে। অনেকেই বলছেন, তাপমাত্রা খুব বেশি না থাকলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি অনেক বেশি হচ্ছে।তবে এই অস্বস্তির মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে কিছু সময়ের জন্য গরম থেকে স্বস্তি মিললেও, বৃষ্টি থেমে যাওয়ার পর আবার বাড়ছে ভ্যাপসা অস্বস্তি।
odd weather patterns and heavy rain forecast in southern bengal