এতদিন শাসকের আইন চলেছে। এবার আইনের শাসন চলবে। শনিবার, ১৬ মে ডায়মন্ডহারবারের প্রশাসনিক বৈঠকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু বলেন, প্রশাসনিক বৈঠকে কোনও রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমার পাশে বসে আছেন ডিজিপি, অন্য পাশে মুখ্যসচিব। এখানে কোনও রাজনৈতিক প্রশ্ন করবেন না। রাজনৈতিক প্রশ্ন করতে হলে অন্য জায়গায় করবেন আমি উত্তর দেব। শুভেন্দু অধিকারী বলেন, এতদিন অফিসারদের তুমি, তোমরা বলা হত। এনারা প্রত্যেকেই ওয়েল ট্রেনড, কেউ দেহরাদুন, কেউ মুসৌরিতে পড়ে এসেছেন। তাঁরা জানেন কী করতে হবে, কী করতে হবে না। কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব।
Officers are not on first-name basis political questions not allowed in administrative press meet announcement by CM Suvendu