উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে সব জেলাতে। দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু। গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি সব জেলাতেই মৌসুমী বায়ু। আগামী দু-তিন দিনে বর্ষা, পুরুলিয়ার বাকি অংশ ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহারের সমস্ত অংশে ঢুকে পড়বে।দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম এবং অস্বস্তি চলবে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
Orange alert for heavy rainfall in North Bengal