Advertisement

Hooghly: ঠা ঠা রোদেও পরোয়া নেহি, Modiকে দেখতে বাবার সঙ্গে ভিড়ের মাঝে বীরবাহা হাঁসদা

একবার নিজের চোখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখতে ঘন্টার পর ঘন্টা ঠা ঠা রোদে কষ্ট সহ্য করে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ। চোখে একটাই জেদ, একবার শুধু তাঁকে দেখা। বাবার কোলে ছোট্ট বীরবাহা হাঁসদা, চারপাশে মানুষের ঢেউ, লাঠি-ব্যারিকেড, আর ভেসে আসা ‘মোদি-মোদি’ স্লোগান—এই উত্তেজনার ভিড়ে যেন সময় থমকে গিয়েছিল এক শিশুর বিস্মিত চোখে। দীর্ঘ প্রতীক্ষা, দগ্ধ রোদ, আর জনসমুদ্রের মাঝেও এক মুহূর্তের দেখা পাওয়ার আশায় মানুষের উন্মাদনা ছুঁয়ে গেল আবেগের চূড়ান্ত সীমা। নির্ধারিত সময়ের পঁচিশ মিনিট পর মাঠে নামল প্রধানমন্ত্রীর চপার। বাঁধ ভাঙা উচ্ছাস নিয়ে হেলি প্যাডের আরো কাছের যাওয়ার চেষ্টা করলেন কেউ কেউ, লাঠি মেরে তাদের বিরত করল কেন্দ্রীয় বাহিনী।

People waiting hours under the sun to see prime minister Narendra Modi

Advertisement