Advertisement

Mamata Banerjee: 'মমতাকে রিক্সাই চড়তে হবে,তাঁর আর গাড়ি চড়ার সুযোগই হবে না', Mamataকে চরম খিল্লি Dilip Ghoshর!

21 জুলাই শহীদ দিবসের সমাবেশের জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের পাশের চিরাচরিত জায়গাটিই চাই। সেই মর্মে কালীঘাটপন্থী তৃণমূল ও বিদ্রোহী ঋতব্রতপন্থী তৃণমূল উভয়েই পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অনুমতির জন্য। কিন্তু আগামী দুমাসের জন্য ওই জায়গায় কোনও মিটিং, মিছিল করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। অর্থাৎ ২০২৬-এরক অগাস্ট মাস পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের পাশে মিটিং, মিছিল করতে পারবে না কোনও রাজনৈতিক দলই। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শনিবার, 4 জুলাই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে হলেও একুশে জুলাই পালন হবে। এবিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, ওনাকে রিক্সাই চড়তে হবে আগামীদিনে। গাড়ি চড়তে পারবেন না। তিনি আরও বলেন, " শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে কে কী বলছেন তাতে যায় আসে না। মমতা ব্যানার্জী একা ছিলেন একাই থাকতে হবে। দলটা তো সার্কাস হয়ে গিয়েছে। তবে আমরা চাইছিলাম যোগ্য বিরোধী দল একটা থাকুক।"

Permission denied for meeting at victoria house on 21 july martyr day

Advertisement