Advertisement

Picnic: স্বাস্থ্যকেন্দ্রের ছাদেই পিকনিক, গান চালিয়ে উদ্দাম নাচ! অজুহাত শুনলে অবাক হবেন

শীত পড়তেই পিকনিক মুডে চলে যায় সকলেই। বিভিন্ন পিকনিক স্পট ভাড়া করে চলে হইহুল্লোর। কিন্তু কখনও কি শুনেছেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে পিকনিক হচ্ছে, চলছে নাচাগানা। তাও আবার তাড়স্বরে বক্স বাজিয়ে? শোনেননি তো? আর শুনবেনই বা কি করে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে বক্স বাজানো যায় না। কিন্তু সেটাই ঘটেছে। তাও আবার কারা করছেন। বাইরের কোনও লোকজন নয়, নিয়ম ভেঙেছে ক্ষোদ হাসপাতালের নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা। আর তাতেই সুস্বাস্থ্য কেন্দ্রের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Picnic Celebration at Govt Health Centre

TAGS:
Advertisement