শীঘ্রই পুরুলিয়ায় নামতে চলেছে বিমান। রবিবার, ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এখানে প্লেন নামাতে হবে। এয়ারপোর্টের জন্য 28 সেপ্টেম্বর এই চুক্তি হচ্ছে উড়ানে। এইজন্য ট্রান্সপোর্ট সেক্রেটারি কে নিয়ে এসেছিলাম। সব ফাইনাল হয়ে গেল। সিভিল এভিয়েশন এর প্রতিনিধি এসেছিলেন। লাইসেন্স-এর প্রেয়ার হল। এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, মিনি চিড়িয়াখানাকে বড় করব। লেপার্ড ছাড়ারও পরিকল্পনা আছে। বড় চিড়িয়াখানাটিকে আরও বাড়াবো। আরও ফরেস্ট বাড়াবো আমরা। এখানে ফরেস্ট-এর যে গেস্ট হাউস গুলো আছে সেগুলো আরও ভালো করে বানাবো। আর টুরিস্ট টুরিজম এর সিএসএস ছিলেন। আমরা এখানে রিলিজিয়াস টুরিজম, এখানে আমাদের ফরেস্ট টুরিজম এগুলোকে বৃদ্ধি করার জন্য পরিকল্পনা নিয়েছি। আর কোন পাহাড়ে, আর কোন অরণ্যে কেউ হাত দেবে না। মুখ্যমন্ত্রী বলেন, 1 লক্ষ কোটি টাকা মিনিমাম এক বছরের মধ্যে বিনিয়োগ হবে এখানে। একটা তো ৫ হাজার কোটি টাকার ভূমিপূজন আমি রঘুনাথপুরে অমিত মেটালিক করে গিয়েছি। আগামী দিনে এখানে ডিফেন্স থেকে স্টিল থেকে সিমেন্ট থেকে এবং আরও অন্যান্য ইন্ডাস্ট্রি র ক্ষেত্রে যে প্রপোজাল আছে এবং সবচেয়ে বেশি ডিমান্ড এখানে সোলার প্লান্ট লাগাতে চাইছে। প্রচুর ল্যান্ড রয়েছে। এখানে এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে।
Planes to start landing soon in Purulia