শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে ভিডিও বার্তায় বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘যখন জনসঙ্ঘ তৈরি হয়েছিল, তখন চারিদিকে কংগ্রেসকেই দেখা যেত। এমন সময়ে অন্য বিচারধারার কোনও জায়গা ছিল না। তখন সব পরিস্থিতির সঙ্গে লড়াই করে অন্য একটি বিচারধারা শুরুর সাহস দেখিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু বিচারধারার আকর্ষণ হারিয়ে যায়। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটি আর্দশের বীজ রোপণ করেছিলেন, সেটা আজও রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন এক দেশে দুই বিধান, দুই প্রধান আমরা মেনে নেব না।'