Advertisement

Mamata Banerjee: 'AI দিয়ে নাম কেটেছেন ওই AI একদিন আপনার মাথা খাবে...' মমতার নিশানায় Gyanesh Kumar

SIR ইস্যুতে Election Commission ও মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-কে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন Mamata Banerjee ও Abhishek Banerjee। ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকেও তার ব্যতিক্রম হল না। মঞ্চে বক্তব্য রাখার সময় জ্ঞানেশ কুমারের নাম না করে মমতা ব্যানার্জি বলেন, আপনি AI দিয়ে নামের Title ভুল করেছেন। আপনি Shifting Address-এ টাইটেল ভুল করেছেন। মেয়েরা তো বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়। যে যায় তার অ্যাড্রেস Change হয়েছে। অনেকে নতুন Flat-এ যায়। একটা বাসা থেকে আর একটা বাসা বদল করে। তার জন্য তাদের কী দোষ? আপনি এআই দিয়ে কেটেছেন। একদিন এআই গিয়ে আপনার Brain খাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, এখানে নাম না করে জ্ঞানেশ কুমারকেই নিশানা করেছেন মমতা। শুনুন আর কী কী বললেন মমতা ব্যানার্জী।

Political attack on Gyanesh Kumar by Trinamool over SIR issue

Advertisement