Advertisement

Birbhum: 'আপনার MLAর বেশি বার বেড়েছে,FIR করুন', Dhruv Sahaর বিরুদ্ধে শুভেন্দুর কাছে নালিশ BJP কর্মীর!

রাজ্যে পালা বদল হয়েছে। রাজনীতির ময়দানে বারবার উচ্চারিত হয়েছে একটি বার্তা— “ভয় আউট, ভরসা ইন”। সেই বার্তাকেই সামনে রেখে রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যে রাজনৈতিক লড়াইয়ের সূচনা হয়েছিল, এবার সেই বার্তারই বাস্তব প্রতিফলন দেখা গেল দলের অন্দরেই। অভিযোগ উঠতেই অপেক্ষা নয়, দ্রুত পদক্ষেপ। আর সেই পদক্ষেপ ঘিরেই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। কারণ, অভিযোগের তির এবার বিরোধী শিবিরের দিকে নয়, দলেরই এক নবাগত নেতার বিরুদ্ধে। আজ তক বাংলার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব। ক্ষুদে পড়ুয়াদের মুখের খাবার বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ সামনে আসতেই শুরু হয় দলীয় তৎপরতা। শেষ পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বার্তা দিল বিজেপি— কোনও অভিযোগকেই হালকাভাবে দেখা হবে না।

Political change in Bengal with BJP's firm action against corruption

Advertisement