Advertisement

Bishnupur: BJPর গোষ্ঠীদ্বন্দ্বে 50 বছরের পুরনো পুজোটাই বন্ধ হওয়ার জোগাড়!এলাকার মানুষ এখন মাথা ঠুকছেন

বাংলায় সবকিছুতেই যেন রাজনীতি। এবার সেই রাজনীতির আগুনে পুড়তে বসেছে মায়ের পুজো! ক্ষমতার লড়াইটা কি এতটাই বড় হয়ে গেল যে তার আঁচ গিয়ে পড়ল পাঁচ দশকের দুর্গাপুজোয়? যে পুজোকে ঘিরে বছরের পর বছর একসঙ্গে হয়েছে গোটা গ্রাম, সেই পুজোতেই এবার তৈরি হয়েছে রাজনৈতিক বিভাজনের দেওয়াল। বিজেপির অন্দরের কোন্দল, কমিটি দখলের টানাপোড়েন আর তার জেরে বন্ধ হওয়ার মুখে ৫০ বছরের পুরনো দুর্গাপুজো! মায়ের আগমনের প্রস্তুতি যেখানে এখন জোরকদমে চলার কথা, সেখানে পড়ে রয়েছে বাঁশ। প্যান্ডেল ওঠার বদলে উঠছে রাজনৈতিক প্রশ্ন—কার পুজো হবে? কারা থাকবে কমিটিতে? আর রাজনীতির এই লড়াইয়ে কি শেষ পর্যন্ত হারিয়ে যাবে মায়ের পুজো?

Political conflict threatens five decades old Durga Puja

Advertisement