রবিবার সন্ধ্যায় ভবানীপুরের রাজনৈতিক মঞ্চে যা ঘটল, তা নিছক একটি দলীয় বৈঠক নয়—এটা ছিল আসলে ২০২৬-এর ভোটযুদ্ধের আগাম যুদ্ধঘোষণা। চেতলার অহীন্দ্র মঞ্চে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নিজের কেন্দ্রে বিশেষ বৈঠক, আর সেখানে অভিষেক ব্যানার্জির বার্তা—সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট, ভবানীপুরকে তৃণমূল কেবল একটি আসন হিসেবে দেখছে না। তারা এটাকে দেখছে রাজনৈতিক মর্যাদা, মনস্তাত্ত্বিক প্রাধান্য, আর প্রতীকী শক্তির লড়াই হিসেবে।
Political significance of Bhabanipur ahead of 2026 elections