Advertisement

TMC: 'Abhishekর ঘটনায় TMC নেতাদের পোস্ট কোথায়,সরকারে এলে এদের বোলচাল অন্য হত', Kunal Ghosh কাকে ঠুকলেন

অভিষেক ব্যানার্জির উপর হামলার ঘটনাকে ঘিরে শুধু বিরোধী শিবির নয়, এবার তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় বিরোধী নেতাদের একাংশ যেখানে নিন্দা জানিয়েছেন, সেখানে দলের বহু জনপ্রতিনিধি ও পদাধিকারীর নীরবতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে জোরদার হয়েছে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা।

Political turmoil rises inside TMC over attack on Abhishek Banerjee

Advertisement