Advertisement

Bengal Weather: আন্দামান থেকে ধেয়ে আসছে Cyclonic ঘূর্ণি, বাংলায় কবে কোথায় হানা এক্ষুনি জানতে হবে!

পুজোর আলো নিভেছে। মণ্ডপ থেকে প্রতিমা বিদায়ের পালা শেষ। উৎসবের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। একাদশীর সকাল থেকেই আকাশে শরতের চেনা রোদ, বাতাসে হালকা শীতের আমেজ। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য আশঙ্কা নেই। উত্তরবঙ্গেও মোটের উপর শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। অর্থাৎ, পুজো পরবর্তী এই বৃহস্পতিবার আবহাওয়া নিয়ে এখনই বড় কোনও অস্বস্তির কারণ নেই। কিন্তু এই স্বস্তির ছবির আড়ালেই তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। কারণ, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এই নিম্নচাপ পরবর্তী সময়ে আরও শক্তি বাড়াতে পারে। একাধিক আবহাওয়া মডেলও বঙ্গোপসাগরে নতুন করে একটি শক্তিশালী আবহাওয়াব্যবস্থা তৈরির ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই নিম্নচাপ কি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে? আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে তার অভিমুখ কোন দিকে থাকবে? পশ্চিমবঙ্গের উপকূল কি তার প্রভাবের মুখে পড়বে? পুজো শেষ হতেই কি রাজ্যে ফিরবে দুর্যোগের বৃষ্টি? এই মুহূর্তে আবহাওয়ার গতিপ্রকৃতি বুঝতে গেলে প্রথমেই নজর দিতে হবে বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে।

Post-puja weather update with possibility of cyclonic depression in Bay of Bengal

Advertisement