'নন্দীগ্রামের সেন্ট্রাল ফোর্সকে নেতৃত্ব দিচ্ছে পুলিশ। তাই বাইরে থেকে বাইক বাহিনী ঢুকে ভোটকে প্রভাবিত করছে। এটা ভোট নয়, প্রহসনে পরিণত হয়েছে।' নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। এদিন কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, '২০২১-এ শুভেন্দু অধিকারী জিতেছিলেন, এখন সেটা বোঝা যাচ্ছে যে নিরপেক্ষ-শান্তিপূর্ণ ভোট হয়নি। এবং ২০২৬-এর ভোটের ফলাফলও নন্দীগ্রামের মানুষের রায় নয়। যদি এটার সত্যিকারের রায় হত, তাহলে এই দুই উপনির্বাচনের বিজেপি অবাধ নিরপেক্ষ ভোট করাবার সাহস নিয়ে মানুষকে দেখাতে পারতো যে একটা দৃষ্টান্ত স্থাপন করছি আমরা। এর থেকে প্রমাণিত হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা যখন হয়েছিলেন, সত্যিকারের মানুষের ভোটে জিতে হননি। এবারেও হননি।'
Subhankar Sarkar Targets CM Suvendu Adhikari Over Nandigram By Election 2026