Advertisement

রাস্তায় নমাজ, হঠাত্‍ সুর নরম 'বাবরি' হুমায়ুনের, VIDEO

পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু হওয়া ‘Detect, Delete and Deport’ অভিযান নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, যাঁরা অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। হুমায়ুন কবীরের আবেদন, ইদ বা অন্য ধর্মীয় অনুষ্ঠানে নমাজ অবশ্যই নির্দিষ্ট জায়গা, ইদগাহ বা স্থানীয় মসজিদেই পড়া উচিত। কোথাও অতিরিক্ত ভিড় হলে প্রয়োজনে ধাপে ধাপে বা একাধিক শিফটে নমাজ আয়োজন করা যেতে পারে। তাঁর কথায়, ধর্মীয় আচরণ পালন করতে গিয়ে সাধারণ মানুষের অসুবিধা বা অশান্তির পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ, ডিপোর্ট প্রক্রিয়া এবং ধর্মীয় জমায়েত নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন হুমায়ুন কবীরের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TAGS:
    Advertisement
    POST A COMMENT