Advertisement

Bengal Weather News: ছাতা ব্যাগে রেডি রাখুন! প্রাক বর্ষার বৃষ্টি চালু, কবে ঢুকছে পাকাপাকি বর্ষা?

রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত ক্রমশক্তি হারাচ্ছে। কেরলম পেরিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে। দুদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। ভারতের মূল ভূখণ্ডে বর্ষামঙ্গল শুরু। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও বা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।

Pre monsoon rainfall and thunderstorms in West Bengal

Advertisement