Advertisement

Durgapur: দুর্গাপুরে গ্রেপ্তার 'তোলাবাজ' TMC নেতাকে ধুমাধুম কাঁচা ডিম! ছাড়া পেলে এদের কী হাল হবে?

তৃণমূল জামানার পতন হতেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দিকে দিকে জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের ওপর। কোথাও ডিম ছুড়ে মারা হচ্ছে তো কোথাও তৃণমূল নেতাকে দেখলেই চোর চোর স্লোগান। আবার তৃণমূল নেতাদের কান ধরে উঠবস পড়াতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ বাসিন্দাদের।এবার তৃণমূলের আরেক নেতার বিরুদ্ধে উঠলো চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে দেখা মাত্রই তাঁর দিকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে জনতা। স্লোগানে মুখর চারদিক, উত্তেজিত জনতার প্রতিবাদ, আর সেই মুহূর্তেই উড়ে এল ডিম। দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ শেষ পর্যন্ত জনরোষে পরিণত হল।

Public hurled eggs at the arrested TMC leader

Advertisement