Advertisement

Weather News: আগামী 48 ঘণ্টায় ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা, হাওয়া অফিস বিরাট সতর্কতা দিল

গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— দুই অংশেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের দিকে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা।

Rain and thunderstorm forecast for south and north Bengal amid summer heat

Advertisement