শনিবার, ১৮ এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। হতে পারে ভারী বৃষ্টি! শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া; তাপমাত্রা ফের বাড়বে। দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। রবিবার, ১৯ এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলার কিছু অংশে দু এক জায়গায় চলবে।
Rain and thunderstorm forecast in North and South Bengal