দক্ষিণবঙ্গে রবিবার, ২১ জুন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দুপুরে ও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। উপরের পাঁচ থেকে ছয় জেলায় ভারী বৃষ্টি। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি। রবিবার, পর্যন্ত লাল সর্তকতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে রয়েছে।
Rain and thunderstorm likely in south Bengal on June 21