গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হলেও এবার পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও টিপটিপ, কোথাও আবার মাঝারি থেকে ভারী বর্ষণে জনজীবন কিছুটা প্রভাবিত হয়েছে। শুধু কলকাতাই নয়, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলাতেও সকাল থেকেই আকাশের মুখ ভার। দিনের সঙ্গে সঙ্গে কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও দমকা হাওয়া, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ফলে রবিবার গোটা রাজ্যজুড়েই ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
Rain begins in south Bengal including Kolkata as weather worsens