Advertisement

West Bengal Weather News: বর্ষায় বড় আপডেট! কবে থেকে কোন কোন জেলায় শুরু হবে বর্ষার বিশাল ঝড়-বৃষ্টি?

দীর্ঘ ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তির খবর পেল রাজ্যবাসী। রবিবার বিকেল এবং সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু জায়গায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির জেরেই অনেক দিনের পর রাতের আবহাওয়া ছিল তুলনামূলকভাবে আরামদায়ক। গরমের দাপট কিছুটা কমেছে, আর অনেকেই শান্তিতে ঘুমোতে পেরেছেন।

rain brings relief after prolonged humid heat in west bengal

Advertisement