Advertisement

West Bengal Weather News: আবহাওয়ার বড় আপডেট! ছাতা-রেনকোর্ট রেডি রাখুন! বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু?

প্রচণ্ড গরম, তীব্র আর্দ্রতা আর ঘাম ঝরানো অস্বস্তির মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির খবর। শুক্রবার ভোর হতেই রাজ্যের একাধিক জেলায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। তারপরই শুরু হয় ঝেঁপে বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার বেশ জোরালো বৃষ্টিপাত দেখা যায়। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল বজ্রপাত এবং দমকা হাওয়ার দাপট। দীর্ঘ কয়েকদিন ধরে গরমে নাজেহাল সাধারণ মানুষের কাছে ভোরের এই বৃষ্টি যেন একরাশ স্বস্তি নিয়ে এসেছে। সকালে ঘুম ভাঙতেই অনেকেই জানালার বাইরে দেখতে পান ভেজা রাস্তা, মেঘলা আকাশ আর টিপটিপ কিংবা ঝমঝম বৃষ্টি। ফলে দিনের শুরুতেই কিছুটা হলেও কমেছে গরমের তীব্রতা। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই স্বস্তি আপাতত সাময়িক। কারণ বৃষ্টির দেখা মিললেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটার সম্ভাবনা এখনই নেই।

Rain brings temporary relief from intense heat and humidity in Bengal

Advertisement