খাতায় কলমে বর্ষা এলেও ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাতাসে আগামী কয়েকদিন জলীয় বাষ্প অস্বাভাবিক বেশি থাকায় চরম অস্বস্তি চলবে। দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে। এর মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা। দু এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। আগামী সাতদিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে আবার কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। কলকাতায় আপাতত গরম এবং অস্বস্তি থাকবে। এর মাঝেই বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭ দিনে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম।
Rain has started in south Bengal but heavy rain not expected