বৃহস্পতিবার, চৌঠা জুন উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির স্পেল শুরু হবে। শুক্র এবং শনিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের পর বৃহস্পতিবারও গরম ও অস্বস্তি থাকবে। পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা যেটি রাজস্থানের ঘূর্ণাবর্ত হয়ে ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। ভারতের মূল ভূখণ্ডে দেরিতে ঢুকবে বর্ষা। পহেলা জুন কেরলমে বর্ষা আসে। তিনদিন পর চৌঠা জুন কেরলমে বর্ষা আসার পূর্বাভাস মৌসম ভবনের। এবছর আন্দামানে ৫ দিন আগে বর্ষা। মৌসম ভবন জানিয়েছিল ২৬ মে বর্ষা আসবে ভারতের মূল ভূখণ্ডে। অনুকূল পরিস্থিতির অভাবে বর্ষা দেরিতে ভারতে। মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার এর মধ্যে লাক্ষাদ্বীপ কেরলম এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
Rain spell to start in north bengal including darjeeling from june 4