মঙ্গলবার ও বুধবার রংয়ের উৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝারগ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গিয়েছে। মঙ্গলবার সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সামান্য উপরেও থাকতে পারে দু এক জেলায়। আগামী দুদিন উষ্ণতার ছোঁয়া থাকবে। তবে চরম গরমের সম্ভাবনাও নেই।
rain unlikely during festival days in south bengal