আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী উইকেন্ডে। উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
Rainfall and temperature drop expected in Bengal next week