Advertisement

Bengal Weather: 48 ঘণ্টায় রাজ্যে আবহাওয়ার পুরো ভোলবদল! ঝড়-বৃষ্টি কোন কোন জেলায় তাণ্ডব চালাবে?

রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে। পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলার মাটি। গত দুই থেকে তিন দিনে শহর কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আর সেই পরিস্থিতি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত।

Rainfall begins in west bengal with storm warnings for northern districts

Advertisement