পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন ঘটেছে। ক্যালেন্ডারের হিসাবে বর্ষা ঢুকে পড়লেও সাধারণ মানুষের বহু প্রতীক্ষিত স্বস্তি এখনও অধরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনের বেলায় রোদের তেজ এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বর্ষা ইতিমধ্যেই তার প্রকৃত রূপ দেখাতে শুরু করেছে। কোথাও টানা বৃষ্টি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে।
Rainy season officially begins in West Bengal