Advertisement

Bengal Weather: আবহাওয়ার খারাপ খবর! ছাতা রেডি রাখুন, আপনার জেলায় ধেয়ে আসছে বিশাল ঝড়-বৃষ্টি

বাংলার আবহাওয়ায় এখন একেবারেই বর্ষার ছাপ স্পষ্ট। আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে ঘন মেঘের আনাগোনা, আর সেই মেঘের ফাঁক গলিয়েই কখনও হালকা, কখনও মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় এই ছবিই চোখে পড়ছে। কোথাও দিনের শুরু রোদ দিয়ে হলেও বিকেলের দিকে আচমকা কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, শুরু হচ্ছে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। আবার কোথাও সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং সারাদিন থেমে থেমে বৃষ্টির দাপট। সব মিলিয়ে বর্ষার এই পরিবর্তনশীল আবহাওয়াই এখন বাংলার নিত্যসঙ্গী।

Rainy weather pattern in Bengal becomes prominent

Advertisement