রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের জঙ্গিপুরে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এলাকাজুড়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।