রামপুরহাটের বগটুই গ্রামে গত সোমবার যে ঘটনা ঘটে তারপর নিহত পরিবারের জীবিত সদস্যরা আশ্রয় নেন সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে। সেখানে ঘটনার পর থেকেই তারা রয়েছেন। রবিবার এই সকল পরিবারের সদস্যদের রান্না করা খাবারের ব্যবস্থা করে সাইথিয়া তৃণমূল কংগ্রেস। প্রশাসনের সহযোগিতায় এদিন রান্নার ব্যবস্থা করা হয়। মূলত ভাত, ডাল, পোস্ত ও মাছ রান্না করা হচ্ছে তাদের জন্য। রান্না করা সেই খাবার পৌঁছে দেওয়া হবে মিহিলাল শেখ এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে।
Rampurhat violence: Food was provided for the surviving members of Bagtui Village