Advertisement

Rekha Patra: হিঙ্গলগঞ্জে বিজেপির জনসংযোগ ও সদস্য সংগ্রহ অভিযানে রেখা পাত্র

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে নামলেন রেখা পাত্র। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় দুলদুলি অঞ্চলের কোটাবাড়ি এলাকায় জনসংযোগ ও সদস্য সংগ্রহ অভিযান করা হয়। বিজেপি নেত্রী রেখা পাত্র সহ অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রেখা পাত্র। মোবাইল ফোনে বিজেপি সদস্যপদ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি।

Advertisement
POST A COMMENT