সামনেই পুজো। শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর পুজোর মুখে ফের স্বমহিমায় সরেজমিনে রাস্তা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথাও রাস্তা দখল করে তৈরি করা হয়েছে অস্থায়ী অফিস, তো কোথাও আবার রাস্তার পাশে জমে থাকে নোংরা জল, পড়ে থাকে বাঁশ, আর বিজ্ঞাপনের হোর্ডিং দখল করে নেয় মানুষের হাঁটার জায়গা। তাহলে সাধারণ মানুষ চলবেন কোথা দিয়ে? পুজোর আগে শহরকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কার? আর রাস্তা পরিষ্কার রাখার কাজ কি শুধুই সাধারণ মানুষের দিকে তাকিয়ে থাকবে? এই প্রশ্নগুলিই যেন সামনে চলে এল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের পরিদর্শনে। রবিবার, কলকাতার গড়িয়াহাটে রাস্তা পরিদর্শনে বেরিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু এত অনিয়ম দেখে কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন অগ্নিমিত্রা। সঙ্গে থাকা সরকারি অফিসারদের সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Road inspection in Kolkata before puja season