Advertisement

কাকলি, শতাব্দী, রচনারা NDA Parliamentary Party Meeting-এ, Samik-Sushmita Dev-রা কী বললেন?

বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদদের তৈরি করা NCPI আজ এনডিএ-র বৈঠকে যোগ দিল। এনসিপিআই-এর অন্যতম সদস্য কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে। এই নিয়ে নানা চর্চায় বিজেপি রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য বললেন,  'নির্বাচিত জনপ্রতিনিধি হোক বা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন, ভারতে এই মুহূর্তে উন্নয়ন,অগ্রগতি ও বিশ্বের আঙিনায় তুলে ধরতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষ এনডিএ-তে সামিল হচ্ছেন। যাঁরা আসছেন, এনডিএ তাঁদের স্বাগত জানাচ্ছেন। তৃণমূলের প্রতি ঘৃণা, হতাশাই তাঁদের আজ এই জায়গায় এনেছে। এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়।' অন্যদিকে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়ে ফের রাজ্যসভার সাংসদ হওয়া সুস্মিতা দেব মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গঠনের ইতিহাস। তাঁর বক্তব্য, NCPI প্রধানমন্ত্রীকে নেতা মনে করে, রাহুল গান্ধীকে নয়। 

Samik Bhattacharya and Sushmita Dev Reaction On NCPI Leaders Attended NDA Parliamentary Party Meeting

Advertisement
POST A COMMENT