মাইক বাজিয়ে হনুমান চালিশা পাঠকেও সরকার সমর্থন করবে না বলে দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেন, 'মসজিদে মাইক খুলে নমাজ পড়তে পারেন, এটা তাঁর অধিকার। এই অধিকারকে রক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনের, পুলিশের। আপনারাও পুজো করবেন। পুজো বাদ দিয়ে প্রতিদিন অনেকে মাইক বাজিয়ে হনুমান চালিশা শুরু করে দেন, এই সরকার তা সমর্থন করবে না। আজ আমাদের লড়াই ধর্মান্ধতার বিরুদ্ধে। যারা পুজো বন্ধ করেছেন, মানুষ তাদের জবাব দিয়েছেন। এই প্রথম, ৪০ বছর পরে বেলডাঙায় মা দুর্গার বিসর্জন রীতি মেনে হয়েছে।'
BJP State President Samik Bhattacharya Reaction On Loudspeaker Issue