পশ্চিমবঙ্গে BJP ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসীদের রাতারাতি বিজেপি হওয়ার হিড়িক চলছে। এরই মধ্যে শুক্রবার আবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য বিনিময় নিয়েও নানা চর্চা শুরু হয়েছে। তাহলে কী এবার বিজেপিতে যোগ দেবেন ? তবে এদিন এ নিয়ে যাবতীয় চর্চায় শমীক স্পষ্ট বললেন, 'কারা এই জল্পনা উস্কে দিচ্ছেন? এই সব তারাই বলতে পারেন। এই চিন্তাভাবনা করার সময় বিজেপি-র নেই। বিজেপি-র তৃণমূলীকরণ হবে না। কোনও ঋতব্রত, কোনও সত্যব্রত, কোনও পরমব্রত, কোনও চিত্তব্রত, এই সব যাঁরা আছেন, এঁদের জায়গা এখন বিজেপি-তে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের আমরা আজ ২০৬ আসনে পৌঁছেছি। কয়েকদিন পরে ওটা ২০৭ হবে। আমাদের আর কোনও আমদানি করার প্রয়োজন নেই।'
Samik Bhattacharya Reacts On Ritabrata Banerjee Meets Suvendu Adhikari