গরমের মধ্যে রেল সফরকে আরও স্বস্তিদায়ক করতে এবার বিরাট পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। শিয়ালদা স্টেশন থেকে নতুন এসি লোকাল চালুর ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদা-বারাসত রুটে এই নতুন এসি লোকালটি চালানো হবে। আপ ট্রেনটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বারাসত জংশন স্টেশনে পৌঁছবে সকাল ১১টা ১৮ মিনিটে। ডাউন ট্রেনটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি যাত্রাপথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
Sealdah Barasat AC Local Time Table