Advertisement

West Midnapore: ভাতা বন্ধ হতেই আতঙ্কে সুর সুর করে BJPর দ্বারস্থ 601 টি 'মাদ্রাসা',অস্তিত্ব থাকবে তো?

তৃণমূল সরকারের সময় থেকে রাজ্য জুড়ে চলা আন এডেড মাদরাসাগুলি বিভিন্ন রকম পদ্ধতিতে নিয়ম মেনে চলছিল। সরকারের ইতিবাচক প্রতিশ্রুতি ও কিছুটা আর্থিক সাহায্য নিয়েই তারা এতদিন চলছিল। প্রত্যেকেই আশা করেছিলেন সরকারি মাদ্রাসা বোর্ডে তাঁরা হয়তো কোনো দিন স্থান পেরে পারেন৷ তার মাঝেই সরকারের পরিবর্তন৷ বিজেপি সরকারে আসার পরেই এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে নেতীবাচক ভূমিকা নিতে চলেছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই নিরাপত্তাহীনতায় রাজ্যের আন এডেড মাদ্রাসাগুলি। দক্ষিণবঙ্গের এমন একাধিক জেলার মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের একত্রে একটি বৈঠকের আয়োজন হয়েছিল রবিবার দুপুরে মেদিনীপুর শহরে। বিজেপির সংখ্যালঘু সেল এর মধ্য দিয়ে তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের উদ্যোগ নিলেন। বর্তমান রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পাঠানোর উদ্যোগ নিলেন ৷

Security concerns of unaided madrasas in west bengal under bjp government

Advertisement