অবশেষে স্বস্তির পূর্বাভাস, কাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে কালবৈশাখীও। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।