রবিবার, ৩ মে থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী শিলা-বৃষ্টি তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের গণনা পর্ব। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদহ জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার, ৬ মে সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Storm and rain expected to increase in south Bengal from Sunday