দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দু এক জেলায়। মূলত পশ্চিমের জেলায় সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ তারিখ সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার, ২৭ মার্চ পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বাংলায় আগামী 24 ঘণ্টায় ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ? ভারী বৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব! Weather News | Rain
Storm and rain likely in South Bengal this weekend