Advertisement

'Milan Pradhan কে আর কোনও কেসে গ্রেফতার করা যাবে না,' Subhankar Sarkar যা বলছেন...

মঙ্গলবার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। পাঁচটি বাদে বাকি মামলায় যাতে স্বস্তি পাওয়া যায়, তা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাত শিবিরের প্রার্থী। তাঁকে আদালতের তরফে রক্ষাকবচ দেওয়া না হলেও আদালতের নির্দেশকে কংগ্রেসের পক্ষেই দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ হাইকোর্টে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানিতে ছিলেন তিনি। এরপর সাংবাদিকদের তিনি জানান, "ইতিমধ্যেই নির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। আদালত সাফ জানিয়েছে যে, এই মামলাগুলি বাদে তাঁকে অন্য কোনো নতুন মিথ্যা কেসে ফাঁসিয়ে আর গ্রেফতার করা যাবে না। সরকার পক্ষ আদালতে দাবি করেছিল মিলন প্রধানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, অথচ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁর বিরুদ্ধে মোট বারোটি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি বাদ দিলে বাকিগুলির কথা এডিজিপি-কে আগেই জানানো হয়েছিল।"

Subhankar Sarkar Reaction On Nandigram Congress Candidate Milan Pradhan Case

Advertisement
POST A COMMENT