রাজনীতির ময়দানে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই যেন শুরু হয়ে গিয়েছে টিকিটের লড়াই! কেউ চাইছেন কনফার্ম টিকিট, কেউ আবার প্রিমিয়াম তৎকালের আশায় লাইনে দাঁড়িয়ে। বিরোধীদের জোট বাঁধার চেষ্টা নিয়েও চলছে নানা সমীকরণ। কে কার সঙ্গে থাকবেন, কে কাকে জায়গা দেবেন, আর শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে রাজনৈতিক টিকিট, তা নিয়ে জল্পনার অন্ত নেই। ঠিক এই আবহেই বিরোধী জোটকে রেলযাত্রার সঙ্গে তুলনা করে একেবারে অন্য সুরে আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, মহম্মদ সেলিম নাকি কার তৎকাল, প্রিমিয়াম তৎকাল, টিকিট কাটাকাটি নিয়ে অনেক কথাই বলেছেন। কিন্তু সেই ট্রেন আর চলবে না। এখন একটাই ট্রেন চলছে, আর তা হল বিজেপির বন্দে ভারত! সুকান্তর এই মন্তব্য ঘিরেই উঠছে রাজনৈতিক প্রশ্ন, বিরোধীদের জোটের ট্রেন কি সত্যিই মুখ থুবড়ে পড়েছে, নাকি এখনও টিকিটের অপেক্ষায় রয়েছেন জোটের শরিকরা?
Ticket battle begins before election fight in politics