সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে সাধারণ মানুষকে সরাসরি শিবিরে উপস্থিত হয়ে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের আবেদন জানান তিনি। এখান থেকেই আবাস যোজনা নিয়েও বড় কথা বলেন শুভেন্দু। জানান, আগামী ২০ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে। সমীক্ষা বা তালিকা তৈরিতে কোনও অনিয়ম হলে সরকারের টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।