Advertisement

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার Belur Math এ Suvendu Adhikari

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তিনি মঠে পৌঁছন। মঠের প্রবেশদ্বারে তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসীরা। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে প্রণাম জানান। এরপর তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং আধ্যাত্মিকভাবে আশীর্বাদ গ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত কক্ষে গিয়ে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং মঠের বিভিন্ন স্থানে ঘুরে দেখেন।

Bengal CM Suvendu Adhikari Visits Belur Math

Advertisement
POST A COMMENT